কোমল রাহা,ষ্টাফ রিপোর্টার : বিশ্ব যখন সনাতন ধর্মের মহিমা ভুলে যাচ্ছিল তখন স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে সকলকে হিন্দু সংস্কৃতির শক্তি দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন সকল ধর্মের জননী হলো সনাতন হিন্দু ধর্ম। এখন সম্ভবত আরো একবার ধর্মকে শক্তিশালী করার মতো মহামানবের প্রয়োজন। কারণ বিশ্বে হিন্দুদের সংখ্যা গড়ে মোটামুটি থাকলেও সনাতন সংস্কৃতি মেনে চলা হিন্দুদের সংখ্যা দিন দিন কমেই চলেছে। সনাতন ধর্মের রার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, ইসকন কর্তৃক পরিচালিত ,শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ,চুকনগরের আয়োজনে গত সোমবার(১লা মার্চ-২১) বিকাল ৪ ঘটিকায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সনাতন ধর্ম সভায় ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু প্রতাপ রায় এর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন প্রধান আলোচক শ্রীমদ কৃষ্ণ র্কীর্তন দাস ব্রচারী, সাবেক সভাপতি ইসকন,বাংলাদেশ ।উক্ত অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসাবে ধর্ম কথা আলোচনা করেন শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রচারী,যুগ্ম সাধারণ সম্পাদক(ইসকন)বাংলাদেশ,সম্মানীত অতিথি হিসাবে ধর্ম কথা আলোচনা করেন শুভ নিতাই দাস ব্রচারী,অধ্য,রাধারমন মন্দির,উত্তরা ঢাকা,।উক্ত সনাতন ধর্ম সভা সার্বিক পরিচালনা ছিলেন গৌড়েশ্বর নিমাই দাস ব্রচারী,অধ্য,শ্রী শ্রী রাধামাধব মন্দির(ইসকন)গল্লামারী,খুলনা ও বিভাগীয় কো-সেক্রেটারী(ইসকন)বাংলাদেশ । অন্যান্যদের মধ্যে ধর্ম কথা আলোচনা করেন বাবু আশুতোষ নন্দী,প্রাক্তন প্রধান শিক,চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মেনে,সামাজিক দ্বুরত্ব ও স্বাস্যবিধি বজায় রেখে সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয় ।সনাতন ধর্ম সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, (ইসকন),বাংলাদেশের বিভিন্ন স্থান হতে আগত ভক্তমন্ডলি ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে।উক্ত অনুষ্ঠান শেষে আগত ভক্তদের প্রসাদ বিতরন করা হয় ।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















