স্টাফ রিপোর্টার : জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মামা ও ভাগ্নেদের মধ্যে চলছে অহিনকুল সম্পর্ক। জীবন চলে গেলেও ভাগ্নিদের জমি ছাড়তে নারাজ মামা। ঘটনাটি মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রসুলপুর গ্রামের। স্থানীয় সুত্রে জানা যায় রসুলপুর গ্রামের মামা ইব্রাহিম মাস্টার এর সাথে একই গ্রামের ভাগ্নে তোফাজ্জেল হোসেন সহ চার ভাগ্নের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারা জানাই মাস্টার ইব্রাহিম হোসেন ও তার বোন রোকেয়ার নামে গ্রামের বাবুর মোড় নামক স্থানে ৯০ এর ফাইনাল রেকোর্ডে রসুলপুর মৌজার ২১২ দাগে তাদের নামে ৪২ শতক জমি রয়েছে। ওই জমির মধ্যে ১২.২৬ শতক জমি মালিক রোকেয়া বেগম। কয়েকমাস পূর্বে রোকেয়া বেগম ওই জমি তোফাজ্জল, সোলাইমান, টিপু সুলতান সহ ৪ ছেলের নামে কোবলা করে দেয়। ওই জমির উপর মিজানুর রহমান নামে একজনের চায়ের দোকান রয়েছে। কিন্তু চতুর মামা ওই জমি ছাড়তে নারাজ। তারপরও ভাগ্নিরা ওই জমি দখলে নেয়। মামা বাধা সৃষ্টি করতে লাগলে ভাগ্নেরা ওই জমির উপর ৪৪ ধারা জারি করে। কিন্তু মামা ইব্রাহিম মাস্টার ৪৪ ধারা ভঙ্গ করে ওই জমির উপর থাকা চায়ের দোকানে তালা মারে ও দোকানের সামনে মাটির ভিটা তৈরি করে বাঁধা সৃষ্টি করে। সংবাদ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যে দোকানের তালা খুলে দিয়ে আসে। পরে ৪৪ ধারা ভঙ্গ করার অপরাধে ৮৮ ধারায় আদালতে মামলা দায়ের করেছে ভাগ্নেরা। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী মামা ইব্রাহিম মাস্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














