ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ চুকনগরে বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ধারা জারির পর বাদী নিজেই সেই আদেশ ভঙ্গ বা অমান্য করে নালিশী সম্পত্তিতে বিল্ডিং নির্মাণ করছে। বিবাদীগণ আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উক্ত নালিশী সম্পত্তিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখলেও বাদী এভাবে আদালতের আদেশ অমান্য করার বিবাদীরা হতাশ হয়ে পড়েছে। জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের আক্কাস বিশ্বাসের পুত্র আব্দুল হান্নান বিশ্বাস এর সাথে একই গ্রামের অশ্বিনী মল্লিকের পুত্র অসীম মল্লিক ও অনাথ মল্লিক এবং গৌর মল্লিকের পুত্র বিভাষ মল্লিক ও স্বপন মল্লিকদের রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ রহিয়াছে। একারণে গত ১৪/০২/২১ ইং তারিখে আব্দুল হান্নান বাদী হয়ে খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে শান্তি-শৃংখলা রার্থে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ধারা জারির জন্য আবেদন করেন। আদালত তার আবেদন আমলে নিয়ে নালিশী সম্পত্তির উপর ফৌজদারী কার্যবিধি এর ১৪৫(১) ধারা মতে ২য় পকে নালিশী জমির দখল বিষয়ে লিখিত বিবৃতি দাখিলের জন্য নির্দেশ এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নালিশী জমিতে শান্তি-শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মোতাবেক ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশে এসআই খন্দকার জিয়াউল ইসলাম শান্তি-শৃংখলা রার্থে বাদী বিবাদী উভয় প নালিশী সকল সম্পত্তির উপর নোটিশের মাধ্যমে (এডিএম/খুলনা-৩০১/২০২১ নং স্মারক, ১৫/০২/২০২১ইং তারিখ) স্থিতিশীল অবস্থা বজার রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু বাদী নিজেই আদালতের সেই আদেশ অমান্য করে ১৬/০২/২০২১ ইং তারিখ হতে অদ্যাবধি নালিশী সম্পত্তিতে বিল্ডিং নির্মাণ করছে। এব্যাপারে ডুমুরিয়া থানার এসআই খন্দকার জিয়াউল ইসলাম বলেন, আদালতের আদেশ অমান্য করার মতা বাদী বিবাদী উভয় পরে নেই। যদি কেউ সেই আদেশ অমান্য করে। তাহলে অবশ্যই তাকে আদালতের কাছে জবাবদিহিতা করতে হবে। বাদী আব্দুল হান্নান বলেন, আমি আমার জমিতে কাজ করছি। আমার জমিতে কাজ করতে সমস্যা কোথায়? বিবাদী অসীম বিশ্বাস বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশ অমান্য করে বাদীর নালিশী সম্পত্তিতে আমরা কোন কাজ করব না।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















