স্টাফ রিপোর্টার : মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সুজন জোয়ার্দ্দার (২৮) নামে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালক ইদ্রিস (৫০) আহত হন। হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সুজন মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। ওইসময় বাউলিয়া মোড়ে বিপরীতমুখি সিএনজির মুখোমুখি ধাক্কায় সুজন ঘটনাস্থলে প্রাণ হারান। আহন হন সিএনজিচালক ইদ্রিস। পরে স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই সুজন মারা যান। ইদ্রিসের অবস্থা আশঙ্কাজনক। কোতোয়ালী থানার এসআই ওহিদুজ্জামান বলেন, নিহতের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত সুজন যশোর সদরের দাইতলা গ্রামের কুদ্দুস জোয়ার্দ্দারের ছেলে। ইদ্রিসের বাড়ি মানিকদিহি গ্রামে, তার বাবার নাম হারুন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














