মাগুরাঘোনায় গাজাসহ চিহিৃত মাদকসেবী গ্রেফতার

0
375

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ মাগুরাঘোনায় গাজাসহ এক চিহিৃত মাদক সেবীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাঘোনা পুলিশ ক্যাাম্পের ইনচার্জ এস আই সৌরভ কুমার দাস ও সহকারী ইনচার্জ এএসআই আবুল কাশেমের নেতৃত্বে মঙ্গলবার রাতে গাজা সেবনকালে ২৫গ্রাম গাজা সহ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আরশাদ আলী সরদারের পুত্র মোঃ ফরহাদ হোসেন সরদারকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে ডুমুরিয়া থানায় প্রেরণ করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here