যশোরে শ্বশুরকে ছুরি মারলো জামাই

0
296

স্টাফ রিপোর্টার : যশোরে ইমন নামে এক ব্যক্তি তার শ্বশুর মোহম্মদ জুয়েল হোসেনকে ছুরি মেরে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। আহত জুয়েলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল পৌনে পাঁচটার দিকে যশোর শহরের খড়কি গাজির দরগার মোড়ে। আহত জুয়েল ওই এলাকার মুজিবর রহমানের ছেলে। তিনি চায়ের দোকানি। জুয়েল বলেন, ‘আমি দোকানে চা বিক্রি করছিলাম। ওই সময় আমার মেয়ে-জামাই ইমন তার দুই সহযোগীকে নিয়ে সেখানে আসে। তারা আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে আনে।’ এক প্রশ্নের জবাবে জুয়েল সুবর্ণভূমিকে বলেন, ‘জামাই জুয়েল একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি। এ নিয়ে তার সাথে আমার বিরোধ ছিল। একপর্যায়ে সে আজ আমাকে ছুরি মেরেছে।’ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক সামস একই বিভাগের ডাক্তার অমীয় দাসকে উদ্ধৃত করে সুবর্ণভূমিকে বলেন, ছুরিকাঘাতে অনেকটা ত হয়েছে। জুয়েলকে হাসপাতালে ভর্তি করে ওটিতে পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্বন্ধে কিছু বলা যাবে না। কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘জামাই শ্বশুরকে ছুরি মেরেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অভিযানে আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here