দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাল্য বিবাহের ২মাস পর থানায় মামলা করেন মোসাঃ শাহিনুর বেগম। ঘটনার বিবরনে জানা যায় উপজেলার চরহাদী ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা শাহিনুর বেগম। সংসারের আর্থিক দৈন্যতার কারনে স্বামী,সন্তান সহ ঢাকায় জীবিকার সন্ধানে থাকতেন শাহিনুর বেগম। গত ডিসেম্বর মাসে বিবাদী আমার ননদ ও ননদের স্বামী ঢাকার ভাড়া বাসায় বেড়াইতে আসে।২/৪নং বিবাদী আমার মেয়ে মোসাঃ সোনিয়া বেগম (১৫) কে তাদের বাড়ী (চরহাদীতে) সাথে নিয়ে বেড়ানোর জন্য নিয়ে আসে। সোনিয়া বেড়াইতে আসার পর মা শাহিনুর বেগম মাঝে মধ্যে যোগাযোগ করতো। গত ২৫ ফেব্রুয়ারী ২নং বিবাদীর কাছে ফোন করে বলে সোনিয়াকে পাঠাইয়া দেন তখন বলেন ওর বিবাহ দিয়া দিছি হিরন ভূইয়ার ছেলে মোঃ ইমরানের (১৭) সাথে ও স্বামীর সংসারে আছে। সোনিয়ার মা শাহিনুর বেগম বলেন বিবাদী আমার নিকটতম আত্নীয় তাদের সাথে আমার মেয়ে ১নং সাক্ষীকে গ্রামের বাড়ী বেড়াইতে দিছি আর তারা সকলে মিলে আমার নাবালক মেয়েকে জোরজবরদস্তি করে ১নং বিবাদীর বাক প্রতিবন্ধি ছেলের সাথে বিবাহ দিলো আমাকে কিছুই জানায়নি। মোসাঃ সোনিয়া বেগম জানান,আমি ফুফুর বাড়ী বেড়াইতে আসার পর ফুফু,ফুপা,হিরন ভূইয়া,মনির জোর করে বিবাহ দেয় এবং আমি বাবা,মায়ের সাথে যোগাযোগ করতে না পরি তাই মোবাইল নিয়া যায়। ওসি দশমিনা থানা মোঃ জসীম বলেন,৫ জনকে বিবাদী করে শাহিনুর বেগমের একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ছেলের বাবা ১নং বিবাদীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮/৯ এ মামলা রুজু করা হয় যাহার নং-১০/২০২১।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














