যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রতিমন্ত্রীর যশোর শহরের লালদীঘির পাড়স্থ বাসভবনে নেতৃবৃন্দ স্বাক্ষাত করেন। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ সময় দেশের গণমাধ্যম, সাংবাদিকদের দাবি দাওয়া নিয়ে সরকারের কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। তিনি সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে বিপদে আপদে আর্থিক সহযোগিতা করে চলেছেন। এ সহযোগিতা শুধুমাত্র বর্তমান সরকার বান্ধব সাংবাদিকরা পাচ্ছে তা নয়; অন্য রাজনৈতিক চেতনাধারী সাংবাদিকরাও পাচ্ছেন। অথচ তারা উদ্দেশ্যেমূলক সরকারের বিরোধিতা করছেন। আমরা সাংবাদিকদের কাছ থেকে সঠিক সমালোচনা আশা করি। এক পর্যায়ে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী স্বপন ভাট্টাচার্য্যরে কাছে এ জেলার কর্মরত সাংবাদিকদের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রী যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন জেইউজে’র সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ এবং নির্বাহী সদস্য ডিএইচ দিলশান।
Home
যশোর স্পেশাল নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী স্বপনের
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















