গতকাল শহীদ কমরেড রওশন আলী’র ৪২তম মৃত্যুবার্ষিকী উপল্েয সকাল ১০টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বিপ্লবী কমরেড রওশন আলী’র ৪২তম প্রয়াণ দিবসে “কমরেড রওশন আলী স্মৃতিরা প্রস্তুতি কমিটির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র যশোর জেলা সভাপতি কমঃ জিল্লুর রহমান ভিটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিল যশোর জেলা সভাপতি জাহাঙ্গীর ফিরোজ, বিশিষ্ট লেখক ও এক্টিভিস্ট বেনজিন খান ও মেহেদিউর রহমান টুটুল, ঘুরুলিয়ার কৃতি সন্তান মিজানুর রহমান, শহীদ রওশনের সহযোদ্ধা মেজবাহ উদ্দীন, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক বাবু মোহন কুমার ঘোষ ও শহীদ কমরেড রওশনের সহোদর রবিউল ইসলাম লাল্টু প্রমুখ। আলোচকবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলী শিা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য কমরেড রওশন আলী মার্কিন সাম্রাজ্যবাদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালালদের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর মহান আদর্শ মার্কসবাদ-লেনিনবাদকে আকড়ে ধরে একটি শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তার জন্ম ১৯৫৫ সালে ঘুরুলিয়া গ্রামে। ১৯৭৯ সালের ১২ মার্চ জাসদের গণবাহিনীর হাতে তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীকোল গ্রামের মাঠে নির্মমভাবে নিহত হয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















