শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি ঃ যেখানে ছাত্রছাত্রীদের জন্য পাঠদান কক্ষ আর সেখানেই রীতিমত চেয়ার টেবিল,বেঞ্চ সরিয়ে বানানো হয়েছে দোকান ঘর, এমনটি দেখা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর একটি কক্ষে আসবাবপত্র সরিয়ে দোকান ঘর বানানো হয়েছে। বেশ কিছুদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে অচিন্ত্যপুর গ্রামের রাশিদুল ইসলাম। গ্রামের লোকের অভিযোগ এই স্কুলের প্রধান শিক্ষক আহাম্মদ আলী এই পাঠদান কক্ষটি টাকার বিনিময়ে ভাড়া দিয়েছেন। কিভাবে পাঠদান কক্ষ ভাড়া দিলেন এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অচিন্ত্যপুর গ্রামের বাসিন্দা গণি বলেন বিদ্যালয় কক্ষে দোকান বসিয়ে ব্যবসা করা একদমই ঠিক না। প্রতিষ্ঠানে দোকান ঘর মেনে নেওয়া যায় না। এব্যাপারে প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন আমি দোকান ঘর ভাড়া দেইনি, রাশিদুল কিছুদিনের জন্য মালামাল নিয়ে ব্যবসা করছে তবে অচিরেই এখান থেকে দোকান উঠিয়ে দেওয়া হবে। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহাম্মেদ বলেন কোন ক্রমেই পাঠদান কক্ষে দোকান ঘর বসিয়ে ব্যবসা পরিচালনা করা যাবে না, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














