স্টাফ রিপোর্টার : মনিরামপুর উপজেলার মল্লিকপুর টু ঝাঁপা বাজার পিঁচের রাস্তা সংলগ্ন মাটির রাস্তার কয়েকটি গাছ কেটে নেওয়া হচ্ছে। সংবাদে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে যেয়ে কাটা গাছ গুলো জব্দ করেন। এ সময় ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝাঁপা গ্রামের লাল চাঁদ শেখের ছেলে মশিউর রহমান ওই রাস্তা সংলগ্ন স্থান থেকে আটটি ইউকালেক্টর (একাশি) গাছ একই গ্রামের কাঠ ব্যাপারী রুহুল আমিনের কাছে বিক্রি করেছে। ব্যাপারী রুহুল আমিন শনিবার সকালে ৬/৭ জন শ্রমিক নিয়ে গাছগুলো কাটা শুরু করে। পাঁচটি গাছ কেটে ফেলার পর সংবাদ পায় ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম আকরাম। তিনি ঘটনাস্থলে যেয়ে গাছ মারা বন্ধ করে দেয় এবং কেটে ফেলা গাছগুলো জব্দ করেন। একই সময় তিনি ঝাঁপা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিষয়টি জানান। ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম রবিবার সকালে সরকারি সার্ভেয়ার দিয়ে জমি মাপ করার পর দেখা গেছে দুটি গাছ সরকারি জমির ভিতরে পড়েছে। এর মধ্যে একটি গাছ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছটি এ সময় পুলিশ ফাঁড়ির আয়াত্বে রয়েছে। এ বিষয়ে ভূমি কর্মকর্তা তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, দুটি গাছ সরকারি জমির ভিতরে পড়েছে। এর মধ্যে একটি গাছ কেটে ফেলেছে। গাছটি ঝাঁপা পুলিশ ফাঁড়ির আয়ত্তে রাখা হয়েছে। তিনি আরো জানান, গাছ বিক্রেতা ও ক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর জন্য আমি পুরো ঘটনা উল্লেখ করে সহকারী কমিশনার (ভূমি) স্যারের নিকট লিখিত প্রতিবেদন দায়ের করবো। এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, সরকারি জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যেয়ে গাছ মারা বন্ধ করে দিই ও মারা গাছ গুলো জব্দ করি এবং ইউনিয়ন ভূমি অফিস কে অবহিত করেছি।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














