শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আমির হামজা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন সভাপতি পদে নৌকা প্রতীক পাইবার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন। আবেদন সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি মোঃ আমির হামজা আবেদনে উল্লেখ করেছেন, তার দাদা নবাব্দি ফকির জন্মলগ্ন থেকে আওয়ামীলীগ করতেন। নবাব্দী ফকিরের ৬ পুত্রের মধ্যে তার পিতা সহ ৪ জন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ইউনিয়ন কৃষকলীগের সভাপতির দায়িত্ব পেয়ে কর্মরত আছে। তার চাচা লুৎফর ফকির ১৫ বছর যাবত ইউপি সদস্য ছিলো। পরবর্তীতে লুৎফর ফকিরের পুত্র আবু তালেব সদস্য নির্বাচিত হয়েছেন। আমির হামজার পিতা ইয়াকুব আলী ফকির তৎকালীন সংসদ সদস্য-১০৫, সাতক্ষীরা-৫ এর একে ফজলুল হকের সময়ে ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি ছিলেন। এসুবাদে আমির হামজা একজন আওয়ামীলীগ পরিবারের সদস্য। সে সূত্রে আসন্ন ইউনিয়ণ পরিষদ নির্বাচনে ইউনিয়ণ চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়ার দাবিতে সভাপতি সম্পাদক জেলা আওয়ামীলীগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














