ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ চুকনগরে নদীতে পড়ে সন্দীপ বিশ্বাস নামে ৮বছরের এক শিশুর করুন মূত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর (মালোপাড়া) গ্রামের বাসুদেব বিশ্বাসের পুত্র। নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সন্দীপ তার পিতার সাথে বাড়ির পাশের ভদ্রা নদীতে মাছ মারতে যায়। পিতা শিশুটিকে নদীর পাড়ে বসিয়ে রেখে জাল দিয়ে মাছ মারতে থাকে। এরই ফাঁকে কোন এক সময় শিশুটি নদীর পানিতে পড়ে যায়। সকাল আনুমানিক ৯টার দিকে মাছ মারা অবস্থায় পাশে তাকিয়ে দেখে সন্দীপ বসা আছে কিনা। কিন্তু তাকে বসার স্থানে দেখতে না পেয়ে জাল দড়ি ফেলে ছুটে এসে তার পুত্রকে খুঁজে না পেয়ে নদীতে ঝাপিয়ে পড়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু পুত্রকে পানিতে খুঁজে না পেয়ে দৌঁড়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে তাকে খুঁজে না পেলে বাসুদেব পুত্রের জন্য পাগলের মত দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। এসময় এলাকার লোকজন তার বাড়িতে আসলে সকলে মিলে নদীর পাড়ে যায় শিশুটিকে খুঁজতে। প্রায় শতাধিক লোক পানিতে নেমে পড়ে তাকে খোঁজার জন্য। খোঁজাখুঁজির এক পর্যায়ে সাড়ে ৯টার দিকে সাধন বিশ্বাস নামে এক ব্যক্তি তাকে পানির নিচ থেকে তুলে আনেন। ততণে শিশুটি মূত্যুর কোলে ঢলে পড়ে। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














