কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের তরিকুল শেখের স্ত্রী তানিয়া খাতুন সাথী (২৫), শৈলকুপা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই মনিরুল ইসলাম মনির জানতে পারে খাগড়াছড়ি থেকে ঝিনাইদহে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান গাঁজা আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ট্রাভেল ব্যাগে আনারস সাজিয়ে বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে আসা চালান নিয়ে যাওয়ার সময় ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















