দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলায় তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিতে আসা ইউপি সদস্য প্রার্থী ভোটার তালিকায় মৃত্যু উল্লেখ থাকায় আর নির্বাচন করা হলো না। গত বৃহস্পতিবার এই ঘটনা ধরা পড়ে। ভূক্তভোগীর অভিযোগ, উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে বিগত দু’বার সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেন মোঃ জুলফিকার আলী মৃধার ছেলে উপজেলা যুবলীগের সাবেক সমাজকল্যান সম্পাদক নেতা মোঃ নজরুল ইসলাম মৃধা। বিগত নির্বাচনে কম ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় এবারও সিডি ও ফরম ক্রয়বাবদ ট্রেজারী চালানে ৫’শ টাকা জমা দিয়ে নির্বাচনী ফরম সংগ্রহ করতে গেলে ভোটার তালিকায় মৃত্যু হওয়ায় তিনি মনবল হারিয়ে ফেলেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানায়, মোঃ নজরুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করার জন্য গত নিকস অনুকূলে ১০৬০১০০০১২৬৩১ কোডে ৪৬ চালান মাধ্যমে উপজেলার সোনালী ব্যাংক লিঃ এ ৫’শ টাকা জমা করার পরে এই ঘটনা জানতে পারে। এ সময় উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান নজরুলকে জানান, ভোটার তালিকায় তিনি মৃত্যু তাই তার কাছে সাধারন সদস্য পদের ফরম দেয়া হবে না। মোঃ নজরুল ইসলাম জানান, বিগত দ’ুটি নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দীতা করে কিছু ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছি, এবারের নির্বাচনে আমি শতভাগ বিজয়ী হতে পারতাম তাই ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ভোটার তালিকায় মৃত্যু করে রাখা হয়েছে। ২০১৫ সালে হালনাগাদ ভোটার তালিকা জরিপকারী পশ্চিম খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলোম জানান, এসব ব্যাপারে আমি কিছু জানি না। অন্য জরীপকারী রমানাথসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোলায়মান জানান, আমি হালনাগাদ ভোটার তালিকায় মোঃ নজরুল ইসলামকে মৃত্যু দেখাইনি এটা কিভাবে হলো আমি জানি না। ভোটার তালিকা হালনাগাদের দায়িত্বে থাকা সনাক্তকারী স্থানীয় ইউপি সদস্য আলেপ খান জানান, আমি হালনাগাদ ভোটার তালিকার ব্যাপারে কিছুই জানি না ও ঐ কাগজে কোন স্বাক্ষর করিনি। উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, মোঃ নজরুল ইসলাম সদস্য পদের ফরম নিতে এসেছিলেন তিনি ভোটার তালিকায় মৃত্যু থাকায় তাকে ফরম দেওয়া হয়নি। তিনি আরো জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















