সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ বাসমিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক সরকারী বিআরটিসি বাস চলাচলে বাঁধা ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এরফলে সাধারন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে সাংবাদিকদের সাথে অভিযোগ করেছেন শ্যামনগর বিআরটিসি কাউন্টার ম্যানেজার শেখ আবু আজিম। তিনি জানান, সারাদেশ ব্যাপী সরকারী বিআরটিসি বাস চলাচল করলেও কোথাও কোন বাঁধা ও চাঁদা আদায় করা হয়না। অথচ কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক দীর্ঘদিন ধরে সরকারী বিআরটিসি বাস কালিগঞ্জের উপর দিয়ে গেলেই দীর্ঘক্ষন তাদের বাস থামিয়ে চাঁদা আদায় করা হয়। এরফলে প্রতিনিয়ত সাধারন যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের বিভিন্ন লোকজনকে জানানোর পরও এ বিষয়ে কোন সুরাহা হয়নি। তিনি আরো জানান, তারা এই রোডে বিআরটিসি বাস চালানোর জন্য এককালীন তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেছেন। তিনি এই হয়রানী থেকে রক্ষা পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সাতক্ষীরা-খুলনা সড়কের বিআরটিসি বাসের দায়ীত্বে থাকা পরিচালক সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ বাসমিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এই হয়রানি থেকে রক্ষা পেতে তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেছেন। সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বিআরটিসির কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তার জানা নাই। তবে, দূরপাল্লার গাড়ি গুলো কোন লোকাল যাত্রী তুলতে পারবেননা বলে তিনি জানান। কিন্তু সেটা অনেকই মানছেন না বলে তিনি এ সময় অভিযোগ করেন।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















