এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার(২২ মার্চ) সকাল ১১ টার দিকে পৌর শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন জেলা পরিষদ সদস্যের নিজস্ব কার্যালয় থেকে পৌর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তাসহ বিভিন্ন স্পটে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের সাথে সকলকে সচেতন করতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। সাতীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক এমএ সাজেদ, সাতীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক আলতাফ হোসেন বাবু, কলারোয়া নিউজের প্রকাশক-সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক মিকাঈল হোসেন, এসআই হামিদুর রহমান, এএসআই আব্দুর রকিব, ইউপি সদস্য আব্দুস ছাত্তার, যুবলীগ নেতা শেখ মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মল্লিক, সম্রাট, ব্যবসায়ী হেলাল হক, লিটনসহ সুধীজন। প্রচারণাকালে সর্বস্তরের মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














