সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের শিার্থী মো. রুবেল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ৯টায় ঢাকার জিরানি বাজার এলাকায় ট্রাক চাপায় তিনি ইন্তেকাল করেন বলে রুবেলের শিক ও সহপাঠীরা জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার সাভারের আশুলিয়ায় এলাকায়। তাঁর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক-শিার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রথম ব্যাচের একটি কোর্স নেওয়ার সুবাদে আমি তাঁর সরাসরি শিক ছিলাম। শ্রেণিকে ছেলেটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। গত কয়েক মাসে সড়ক দুর্ঘটনা যবিপ্রবির বেশ কয়েক জন মেধাবী শিার্থীর অকাল প্রয়ান হয়েছে অথবা মারাত্মক আহত হয়ে তাঁরা চিকিৎসাধীন। সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সড়কে মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। শোক বার্তায় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিার্থী আমার কাছে সন্তানসম। সড়ক দুর্ঘটনায় বলি হয়ে আমার সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। আমি রুবেলের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এদিকে রুবেলের অকাল প্রয়াণে যবিপ্রবির শিক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















