মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মেইন আলামপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে জহুরুল ইসলাম একটি সরকারি ঘর পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরেও কোন আশার আলো দেখছেন না। সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, জহুরুল ইসলামের বসতবাড়ীতে ৫ শতক জায়গা ছাড়া আর কোন জায়গা নাই। প্রতিবন্ধী জহিরুল ইসলামের পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন। মা জহুরা খাতুন অন্যের বাড়িতে কাজ করে, একজনের উপার্জনে ২ সন্তান ও স্বামী নিয়ে মোট ৪ জনের সংসারে বাচ্চাদের লেখাপড়া ও ভরনপোষণ সহ ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। অন্যের বাড়িতে কাজ করে বাচ্চাদের ভরনপোষণ করার পর একটি ঘর তৈরি করার জন্য অর্থ সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। জহিরুল ইসলাম জানায়, আমার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। ভাঙ্গা ঘরে মা বাবা ও ছোট ভাইকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে, ঝড় বৃষ্টির দিনে অনেক কষ্টে ও আতংকে দিন কাটে। জহিরুল ইসলাম সরকারি বরাদ্দকৃত একটি ঘর পেতে সরকারের সংশ্লিষ্ট সকল মহলের সুদৃষ্টি কামনা করেছেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















