ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ দলিত একটি সেবাধর্মী বেসরকারী সংগঠন, আর্তমানবতার উন্নয়নই সংস্থার মুল ল্য। সমাজের সবচেয়ে অবহেলিত, অতিদরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সংস্থাটি ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। কোভিড-১৯ প্রতিরোধে ‘প্রোমোটিং এ্যাওয়ারনেস এন্ড এ্যাকশনস ফর কোভিড-১৯ রেসপন্সেস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি’ প্রকল্পটি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপীয়ান ইউনিয়ন-এর আর্থিক সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২১ ও ২২ মার্চ ২দিনব্যাপী ডুমুরিয়া উপজেলা শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে নির্বাচিত যুবগ্র“পের সদস্যদের কোভিড-১৯ এর জন্য প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত সংস্থার প্রকল্প ব্যবস্থাপক-জনাব মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম । প্রকল্পের আওতায় দলিত সংস্থা ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬টি দলিত পাড়ায় মোট ৩৬টি যুবগ্র“প গঠন করেছে। প্রশিণে ৫টি ইউনিয়নের ১৮টি দলিত পাড়া থেকে ২৬ জন যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন। যুবগ্র“পের প্রশিণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশে করোনার সংক্রমণ অন্যান্য দেশের তুলনায় কম হলেও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পর্যাপ্ত পরিমানে করোনা ভ্যাকসিন আমদানী করা হয়েছে। তিনি সকলকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন করে সংক্রমণ রোধ করার জন্য আহবান জানান। প্রশিণ পরিচালনা করেন দলিতের সহকারী মেডিকেল অফিসার সামসুন নাহার ও ফিল্ড সুপারভাইজার তনিমা দাস।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














