মাগুরায় লেডিস কাবের সহযোগিতায় কিশোরীদের কারাতে প্রশিণ শেষে সনদ বিতরণ

0
369

মাগুরা প্রতিনিধি : মাগুরায় লেডিস কাবের সহযোগিতায় ৭ দিন ব্যাপী আত্মরা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিণ শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারাতে প্রশিণে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে সনদ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নির্মল কুমার জোয়ারদারের সভাপতিত্বে এ সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসকাব সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান, গ্রীণ ভয়েসের উপদেষ্টা আসিফ হাসান শাকিলসহ আরো অনেকে। ১৬ মার্চ এই প্রশিণের উদ্বোধন করেন মাগুরা লেডিস কাব সভাপতি মাগুরা জেলা প্রশাসকপত্নি ডক্টর নাসরিন আক্তার। বলিয়ানে নারী, গ্রীণ ভয়েস ও বহ্নিশিখা সংগঠন আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রশিণে বাংলাদেশ কারাতে কাব খুলনার সাইদুল ইসলাম, ফারুক হোসেন ও মাগুরা কারাতে কাবের সোরাইয়া ইসলাম প্রশিক হিসেবে দায়িত্ব পালন করে। জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন কিশোরী এ কারাতে প্রশিণে অংশ নেয়। সনদ বিতরণ শেষে অনুষ্ঠিত হয় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here