রোহিতা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক লিটনের পে মোটরসাইকেল শোডাউন

0
359

আনিছুর রহমান ॥ আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন সোমবার দিনভোর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেল শোডাউন করেছে। ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে শোডাউন এর মাঝে পথ সভায় বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী। তার পে বিভিন্ন মিছিল নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষন শুরু করেছে কর্মী-সমর্থকরা। জানা গেছে, এ ইউনিয়ন থেকে চেয়ারম্যানপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন। তরুণ এ প্রার্থীর পে এলাকাবাসী সমর্থন জানিয়ে প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন প্রচারণা। যার কারনে এলাকায় এখন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। পথ সভায় বক্তব্েয মনোনয়ন প্রত্যাশী প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন বলেন, মানুষের আস্থা অর্জন করায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, শিতি ও পরিশ্রমী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো । ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে তৈরি করবো। আরো বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক হোসেন আলী, আওয়ামীলীগ নেতা জয়নাল মোড়ল, মহির হোসেন, আফতাপ হোসেন, মজিত হোসেন, ১নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন, ৩ নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলাম, রোহিতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, দপ্তর সস্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগনেতা ওমর ফারুক, শাহিনুর রহমান, ওয়ার্ড যুবলীগের সভাপতি কেসমত আলী সদ্দার, সাধারণ সম্পাদক সাহেব সহ আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here