সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ¦ শেখ লুৎফর রহমান আর নেই

0
328

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দক্ষিন পলাশপোল গ্রামের মো: জিয়াদ আলীর পুত্র ও সদর থানা জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ¦ শেখ লুৎফর রহমান সোমবার সকাল ৮.১৫ মি: সি.বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। স্ট্রোকজনিত কারনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী আত্বীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, পুলিশ সুপার ও সদর থানা জামে মসজিদের সভাপতি মো: মোস্তাফিজুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ। পুলিশ সুপার মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের কামালনগর ঈদগাহ ময়দানে বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here