কপিলমুনি প্রতিনিধি ঃ খুলনার কপিলমুনিতে অন্যের জায়গায় লাগানো গাছ কর্তনের অভিযোগ উঠেছে। গত বুধবার জনৈক সালাম কর্তৃক এ গাছ কর্তনের অভিযোগ করেছেন গাছ মালিক বয়োবৃদ্ধ মশিয়ার রহমান (৯৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী পশ্চিম পাড়ায়। অভিযোগে জানাযায়, কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের মৃত শেখ মাগফেরাতুর রহমানের জমিতে মেহগনি সহ বিভিন্ন প্রজাতের গাছপালা রয়েছে। যা ঘেরাবেঁড়া দিয়ে সংরন করে আসছেন তিনি। উক্ত গাছপালার উপর কু-নজর পড়ে পার্শ্ববর্তী জমি মালিক ফিরোজ সরদারের। এক পর্যায় ফিরোজের স্ত্রী বয়োবৃদ্ধ জমি মালিক পার্শ্ববর্তী মাগফেরাতের ঘেরার ভিতরে অবস্থিত দুটি মেহগনি গাছ জনৈক কাঠ ব্যাবসায়ী সালাম বিশ্বাসের নিকট বিক্রি করে দেয়। সালাম যথা সময়ে গাছ কাটতে গেলে অন্যের জমিতে গাছ দুটি দেখে বিব্রত হন গাছ মারতে যাওয়া শ্রমিকরা। তদুপরি গাছ দুটি কর্তন করে তারা। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। ঘটনার পর এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গাছ ক্রেতা সালাম জানান, একজনের জমিতে ঢুকে গাছ কেনা ঠিক হয়নি। সালাম আরোও জানায় বিষয়টি বুজতে পেরে ওভাবেই রেখে এসেছি। ফয়সালা না হওয়া পর্যন্ত গাছ যেকানে আছে সেখানেই থাকবে। এ বিষয়ে গাছ বিক্রয়কারী ফিরোজ জানান, জমি মাপজোপ করে তার পর তারা সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে গাছ মালিক বয়োবৃদ্ধ মাগফেরাতুর প্রশাসনের হস্তপে কামনা করেছেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...














