স্টাফ রিপোর্টার : বিজিবি সদস্যরা যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার এবং ০১টি ইজিবাইকসহ ০১ জন পাচারকারীকে আটক করেছে। আটক পাচারকারী রানা হামিদ (২৬) যশোরের বেনাপোলের খলসি গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে। বিজিবি’র খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল কমান্ডার জেসিও-৭৮৩৫ নাঃ সুবেঃ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলট গ্রামস্থ পাকা রাস্তার ওপর হতে ১.৭৫০ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার এবং ০১টি ইজিবাইকসহ মো. রানা হামিদকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৯৫ হাজার ৩শ’ টাকা। আটককৃত স্বর্ণের বার ও ইজিবাইকসহ আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














