শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরা, শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান আড়পাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস। শপথ গ্রহন শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রহমান, ইউপি সদস্য মোঃ সায়েদ আহমেদ লিটন, শালিখা প্রেসকাবের সাংবাদিক নাজমুল হক, মোঃ সাইফুল ইসলাম, ও গ্রাম পুলিশ প্রমূখ । শপথ বাক্য শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস বলেন, বাজারে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন প্রত্যেক রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় দোকানের সামনে বৈদ্যুতিক বাল্ব জ্বালানো ব্যবস্থা করতে হবে। বাজার পরিষ্কার পরিছন্নতা রাখতে হবে। বাজারে নিরাপত্তা প্রহরী সঠিকভাবে ডিউটি পালন করছে কিনা তা তদারকি করতে হবে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















