শ্যামনগর ব্যুরো ঃ সাতক্ষীরার শ্যামনগরে খোল পেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিস্তীর্ন এলাকা। পানি বন্দি হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ভেসে গেছে চিংড়ি ঘের, গাছপালা, ধসে গেছে কাঁচা ঘরবাড়ি। বুধবার খোলপেটুয়া নদের বাঁধে প্রায় একশ’ ফুট এলাকায় ফাটল ধরে নদী গর্ভে বিলীন হয়ে যায় ৫/৬ ফুট। সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ও বর্তমান চেয়ারম্যান ভবতোষসহ জনপ্রতিনিধিরা এলাকাবাসীকে সাথে নিয়ে কয়েক দিন বাঁধ মেরামতের কাজ করছেন। এরই মধ্যে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে প্রবল জোয়ারে বাঁধ ভেঙে নদীর পানি প্রবেশ করে ভামিয়া, পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, মাদিয়াসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়। সময় যত যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। ধসে গেছে কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে গরু, ছাগল, হাঁস ও মুরগী। পানিতে তলিয়ে গেছে খেতের ফসল। শতাধিক মুরগীর ফার্ম পানির নিচে রয়েছে এবং মুরগী মরে গেছে । পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান জানান, ভাঙন স্থান বাঁধার জন্য সকল প্রকার সহযোগিতা দেয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারী জানান, সরকারিভাবে সকল প্রকার সহযোগিতা দেয়া হচ্ছে। পানিবন্দিদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ঘটনাস্থল পরিদর্শন করে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















