দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার ৩ ইউনিয়নের ৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত উপো করে ইউপি নির্বাচনে বিদ্র্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটন বলেন, দলীয় সিদ্ধান্ত উপো করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্র্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সদস্য পদসহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। বহিস্কারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আলীপুর ইউনিয়নে আতিকুর রহমান (সাগর), ইকবাল হোসেন হাওলাদার, বহরমপুর ইউনিয়নে মাইনুল ইসলাম (বাচ্চু) ও বাঁশবাড়িয়া ইউনিয়নে আলতাফ হোসেন হাওলাদার। এই বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত আলীপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন হাওলাদার বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রার্থী বাছাই করা হয়নি। তাই আমি তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আশা করি নির্বাচন নিরপে হলে আমি বিজয়ী হব।’ আর বহরমপুর ও বাঁশবাড়িয়ার বিদ্রোহী প্রার্থীর সাথে মোবাইলে কল দিলে রিসিভ না করায় তাদের কোন মতামত দেয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














