মালেকুজজামান কাকা, যশোর : যশোর পৌরসভা নির্বাচনে জামানত বাতিল হয়েছে ২৬ জন কাউন্সিলর প্রার্থীর। এদের মধ্যে সংরতি ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন পাঁচজন। বাকি ২১ জন সাধারণ ওয়ার্ডের প্রার্থী। নির্বাচনী বিধি অনুযায়ী, যেসব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন তার জামানত রা করতে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। যারা এই পরিমাণ ভোট না পাবেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩১ মার্চ অনুষ্ঠিত যশোর পৌরসভা নির্বাচনে মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মেয়র প্রার্থী তিনজন, সংরতি ওয়ার্ডের নারী কাউন্সিলর ১৩ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন ৪৭ জন। যদিও একজন মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেন। একইসাথে দু’জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এবারের নির্বাচনে মেয়র পদে ৫৩ হাজার ৯৬ ভোট পড়ে। নির্বাচনী বিধি অনুযায়ী মেয়র পদে জামানত রায় প্রত্যেকের কমপে ছয় হাজার পাঁচশ’ ৯৮ ভোট পেতে হবে। সেই অনুযায়ী কারও জামানত বাতিল হচ্ছে না। কাউন্সিলরদের মধ্যে সংরতি নারী ওয়ার্ডের এক নম্বরে ভোট পড়ে ১৬,৭৩১। সেই অনুযায়ী, জামানত রা করতে হলে প্রত্যেক প্রার্থীকে কমপে ২০৯১ ভোট পেতে হবে। কিন্তু, এই ওয়ার্ডে পাঁচজন নারী কাউন্সিলর প্রার্থী পর্যাপ্ত ভোট পাননি। এ কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে তারা হলেন, মোছা. সেলিনা খাতুন (জবা ফুল, প্রাপ্ত ভোট ৪২৪), রুমা আক্তার (অটো রিকশা, প্রাপ্ত ভোট ৯৭৬), রোকেয়া বেগম (টেলিফোন, প্রাপ্ত ভোট ৯৪২), সান-ই-শাকিলা আফরোজ (আনারস, প্রাপ্ত ভোট ১৭৯৭) ও সুফিয়া বেগম (বলপেন, প্রাপ্ত ভোট ১৪০৮)। কাউন্সিলর পদে দুই নম্বর সাধারণ ওয়ার্ডে মোট ভোট পড়ে ৪,৫০৬টি। বিধি অনুযায়ী, এই ওয়ার্ডের প্রার্থীদের কমপে ৫৬৪ ভোট পেতে হবে। কিন্তু চারজন কাউন্সিলর প্রার্থী বিধি অনুযায়ী ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন, অনুব্রত সাহা (ব্রিজ, প্রাপ্ত ভোট ১৫৫), তপন কুমার ঘোষ (টেবিল ল্যাম্প, প্রাপ্ত ভোট ৪৬৭), ওসমানুজ্জামান চৌধুরী (গাজর, প্রাপ্ত ভোট ২৩১) ও জাহিদুল ইসলাম (উটপাখি, প্রাপ্ত ভোট ৪৮০)। তিন নম্বর ওয়ার্ডে ভোট পড়ে ৩,৬৭০টি। এ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে কমপে ৪৫৯ ভোট পেলে জামানত রা পাওয়ার কথা। দুইজন প্রার্থী সমসংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। তারা হলেন উম্মে মাকসুদা মাসু (টেবিল ল্যাম্প, প্রতীকে ৩১৮) এবং ওমর ফারুক (ডালিম প্রতীকে ৪৩ ভোট)। চার নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ছয় হাজার ১৬৫। বিধি অনুযায়ী, জামানত বাঁচাতে এই ওয়ার্ডের প্রত্যেক প্রার্থীকে কমপে ৭৭১ ভোট পেতে হবে। কিন্তু মোহাম্মদ মঈনউদ্দিন উটপাখি মার্কায় ১২১ ভোট পাওয়ায় জামানত হারাবেন তিনি। তবে, মোহাম্মদ মঈনউদ্দিন নির্বাচনের আগে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুস্তাফিজুর রহমান মুস্তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান। পাঁচ নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৬,০৪৭টি। এখানকার প্রার্থীরা কমপে ৭৫৬ ভোট পেলে জামানত রা পাবেন। চারজন প্রার্থী তা পাননি। এ কারণে জামানত বাজেয়াপ্ত হচ্ছে তাদের। যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে তারা হলেন, মোকছেদুর রহমান ভুট্টো (ব্রিজ, প্রাপ্ত ভোট ৫৭৮), মিজানুর রহমান বাবলু (পানির বোতল, প্রাপ্ত ভোট ২৪৩) হাবিবুর রহমান চাকলাদার টেবিল ল্যাম্প, প্রাপ্ত ভোট ২৯৫) ও শরীফ আব্দুল্লাহ আল মাসউদ (ডালিম, প্রাপ্ত ভোট ৩৮৭)। ছয় নম্বর ওয়ার্ডে মোট কাস্টিং ভোটের সংখ্যা ৫,২৫৩। বিধি অনুযায়ী এই ওয়ার্ডের প্রত্যেক প্রার্থীকে কমপে ছয়শ’ ৫৭ ভোট পেতে হবে। কিন্তু আশরাফুল হাসান (উটপাখি, প্রাপ্ত ভোট তিনশ’ ৯৪) ও মো. আনিসুজ্জামান (ব্রিজ প্রতীকে মাত্র ৯৫ ভোট) পর্যাপ্ত ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। সাত নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে সাত হাজার সাত। সেই অনুযায়ী জামানত বাঁচাতে প্রত্যেক প্রার্থীর কমপে আটশ’ ৭৬ ভোট করে পাওয়ার কথা। কিন্তু আবু শাহজালাল (ডালিম, প্রাপ্ত ভোট ৫২৮) ও শামসুদ্দিন বাবু (পাঞ্জাবি, প্রাপ্ত ভোট ৩৮৯) সে ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন। আট নম্বর ওয়ার্ডে ৫,১৯৮ ভোট পড়ায় প্রার্থীর জামানত বাঁচাতে ভোট পেতে হবে কমপে ৬৫০টি। তা না পাওয়ায় জামানত হারাচ্ছে ওবাইদুল ইসলাম রাকিব (টেবিল ল্যাম্প, প্রাপ্ত ভোট ৫৯৭)। নয় নম্বর ওয়ার্ডে ৬,৬৯৫ পড়ায় জামানত বাঁচাতে একজন কাউন্সিলর প্রার্থীকে কমপে ৮৩৭টি ভোট পেতে হবে। কিন্তু এই ওয়ার্ডে সর্বাধিক ছয়জন প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। ফলে, তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে তারা হলেন, খন্দকার মারুফ হুসাইন (গাজর, প্রাপ্ত ভোট ৫৯৪), আবু বক্কর সিদ্দিক (ব্লাকবোর্ড, প্রাপ্ত ভোট ২৬১), শেখ শহিদ (পাঞ্জাবি, প্রাপ্ত ভোট ১১০), শেখ নাসিম উদ্দিন পলাশ (ডালিম, প্রাপ্ত ভোট ৬১), শেখ ফেরদৌস ওয়াহিদ (টেবিল ল্যাম্প, প্রাপ্ত ভোট ৭৫৮) এবং স্বপন কুমার ধর (উটপাখি, প্রাপ্ত ভোট ১৯৭)। রিটার্নিং অফিসারের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, মেয়র পদে ৩০ হাজার টাকা এবং সংরতি ও সাধারণ কাউন্সিলর পদে পাঁচ হাজার টাকা করে জামানত গ্রহণ করা হয়েছে। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের পর রিটার্নিং অফিসারের কার্যালয় ট্রাইব্যুনালে খোঁজ নেবে কোনো মামলা হয়েছে কিনা। যদি মামলা না হয়ে থাকে তাহলে সেই প্রার্থীর জামানত ফেরত দেয়া হবে। তবে, জামানত ফেরত দিতে একমাসের মতো সময় লাগতে পারে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রশিদ বলেন, গেজেট হওয়ার মাস খানিক পরে বিধি অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে পারেন পরাজিত প্রার্থীরা।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














