বাগআঁচড়া প্রতিনিধি : যশোরের শার্শা থানার অন্তর্গত শরিফ পুর গ্রামে দুটি গোয়াল ঘরে আগুন লেগে ১শত ১৭টি গৃহপালিত প্রাণীর মৃত্যু হয়েছে। সেই সাথে শেষ হয়ে গেছে হতদরিদ্র দিনমজুর একটি পরিবারের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন। এ সময় গরু ছাগল হাস মুরগী সহ বিভিন্ন গৃহপালিত প্রানীদেরকে বাঁচানোর জন্য বাড়ির মালিক মকবুল হোসেন ভিতরে প্রবেশ করলে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। তিনি ওই গ্রামের ফজলুল হকের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিগ্রস্ত পরিবার। এসময় তারা বলেন, ভয়াবহ এই আগুনের কারনে ছাগল ৯টি, হাস ৪৪টি, মুগরী ৩০টি, কবুতার ৩০টি, গরু ১টি, রাজা হাস ৬টি এবং ৭টি পাতিহাস পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক তিন ল টাকার তি সাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এসময় আহত মকবুল হোসেনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















