ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ কাঁঠালতলা বাজারে গোপাল ষ্টোরে পিছনের চালের টিন কেটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। খোয়া গেছে নগত, সিগারেট ও অন্যান্য মালামাল। কাঁঠালতলা বাজারের মুদি ব্যবসায়ী ও গোপাল ষ্টোরের সত্ত্বাধিকারী মিঠুন সরকার জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। রবিবার সকালে বাজারে এসে দোকান খুলে ভিতরে গিয়ে দেখতে পান ক্যাশ টেবিল নিচে ফেলানো এবং ক্যাশ টেবিলের ড্রয়ের ভিতরে রাখা প্রায় ১০/১২হাজার টাকা নেই এবং ২০/২৫হাজার টাকার সিগারেট নিয়ে গেছে। এরপর তিনি পিছনে গিয়ে দেখতে পান দোকানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে দোকানে চুরি করা হয়েছে। বিষয়টি তিনি বাজার কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন মোড়লকে জানায়। তখন তারা ডুমুরিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














