কেশবপুরে মাস্কবিহীন চলাচলকারী ১৪ ব্যক্তিকে জরিমানা

0
312

কেশবপুর ব্যুরো : কেশবপুর পৌর শহরে মাস্ক ছাড়া চলাচল করায় ১৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে মাস্কবিহীন চলাচল করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতাবলে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৪ ব্যক্তিকে ৮শ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ১০ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here