স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড়ে ভ্রাম্যমান আদালতের বাসে অতিরিক্ত যাত্রী বহনে বাস ড্রাইভার ও মাস্ক ব্যবহার না করায় রবিবার দুপুর ১টায় ৮জন দোষীদের ১৮৬০ এর দন্ডবিধি মোতাবেক ২৬৯ ধারায় ১০হাজার ২শত টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান বলেন, আমরা কেউই সরকারের বিপক্ষে নয়। সরকার করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে ক্রমাগতই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আমরা যদি সরকারের নিদেশনা পালন করি তাহলে আমাদের সবার জন্য মঙ্গল হবে। আর যদি সরকারের বিপক্ষে গিয়ে সরকারের আইনকানুন না মানি তাহলে করোনা ভাইরাস আমাদের মধ্যে অধিক হারে বিস্তার করবে। যার জন্য সরকার সবার জন্য মাক্স বাধ্যতামূলক করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। করোনাকালীন এই সময়ে মানুষের মধ্যে যদি কোন প্রকার জনসচেতনা তৈরী না হয় তাহলে আমাদের সবার জীবন মরাণাপন্ন হতে পারে। যার জন্য করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে সকলকে মাক্স ব্যবহার করতে হবে। এসময় তার সফর সঙ্গী ছিলেন ইউএনও অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্ররিক) শাহ জালাল, থানার জরুরী অফিসার এসআই (নিঃ) মেজহাব উদ্দিন প্রমুখ।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















