লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সপ্তপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসান মাহমুদকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে কুপিয়ে জখম করেছে । হাসান মাহমুদ (৩৫) দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। কোপানোর সময় তার সঙ্গে থাকা চাচতো ভাই তৌকির শেখ জানান, তার পেছনে ছিলেন প্রধান শিক্ষক হাসান। হামলকারীরা তার পেছন দিক থেকে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে কেন তার উপর হামলা করা হয়েছে এ বিষয়ে ধারণা করতে পারছেন না তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...














