লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সেবায় নিজ বেতনের টাকায় তিনটি সিলিং ফ্যান দিলেন আরএমও ডাঃ আব্দুল্লাহ আল-মামুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানসংকুলান না হওয়ায় তৃতীয় তলার বারান্দায় ভর্তি রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শয্যা (বেড) থাকলেও ছিল না কোন ফ্যানের ব্যবস্থা। প্রচন্ড গরমে রোগীদের প্রচন্ড কষ্ট হচ্ছিল। রোগীদের কষ্ট দেখে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল-মামুন নিজ বেতনের টাকায় তিনটি সিলিং ফ্যান কিনে দিয়েছেন। এখন সেখানে রোগীরা স্বস্তিতে থাকতে পারছেন। ভর্তি রোগী বিউটি বলেন, প্রচন্ড গরমে হাসপাতালের বারান্দায় থাকতে অনেক কষ্ট হতো। রোগীরা এখন বেশ ভাল পরিবেশে থাকতে পারছে। নার্সিং সুপারভাইজার বিজলী রাণী পাইক বলেন, আরএমও স্যার রোগীদের কষ্ট দেখে নিজ বেতনের টাকায় ফ্যান কিনে লাগিয়ে দিয়েছেন। রোগীরা উপকৃত হচ্ছে। আরএমও ডাঃ আব্দুল্লাহ আল-মামুন রবিবার বলেন, অসুস্থ্য মানুষরা সুস্থ্য হতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সুষ্ঠু পরিবেশে সঠিকভাবে রোগীদের সেবা দিতে পারলে নিজের মনের কাছেই ভাল লাগে। প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে দেখে রোগীদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছি। সামর্থ ও সুযোগ হলে আরো করবো। তবে, রোগীদের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















