স্টাফ রিপোর্টার : যশোর জেলার মণিরামপুর উপজেলার পিচ উঠে যাওয়া একটি সড়ক ধুলোয় ডুবে আছে। ইটভাটার ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে রাস্তার এমন বেহাল দশা বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার ধুলোয় নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। বেকায়দায় পড়তে হচ্ছে পথচারীদের। উপজেলার বালিয়াডাঙা খানপুর কলেজ মোড় থেকে চিনাটোলাগামী সড়কটির কয়েক কিলোমিটার পিচ উঠেছে বহু আগে। খোয়া বেরিয়ে পড়ায় রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। পথচারীদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে সড়কটির পাশে অবস্থিত দিপ্র ব্রিকস-১ ভাটার মাটি টানা ট্রাক। রাতদিন তাদের ট্রাক চলাচল করায় বালিয়াডাঙা খানপুর মোড় হতে মুন্সিখানপুর বটতলা মোট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় ধুলোর পুরু স্তর জমেছে। ফলে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। আসাদ গাজী নামে স্থানীয় এক ভ্যান চালক বলেন, না পারছি এই রাস্তায় চলতি। ভাটার ট্রাক চলতি চলতি রাস্তায় ধুলোর মোটা চর পড়িছে। রাস্তায় হেঁটে যাওয়ার পরিবেশ নেই। ধুলো উড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। মাবিয়া রহমান নামে জনৈক ব্যবসায়ী বলেন, সকালে ওই রাস্তায় গিয়েছিলাম। উড়ে আসা ধুলোতে জামাকাপড়সহ শরীর ভরে গেছে। সড়কের পাশে অবস্থিত বালিয়াডাঙা খানপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম বলেন, ট্রাকের শব্দ আর ধুলোয় কোমলমতি ছাত্ররা অতিষ্ঠ হয়ে উঠেছে। ধুলো উড়ে মাদরাসার পরিবেশ নষ্ট হচ্ছে। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তপে কামনা করেছেন স্থানীয়রা। স্থানীয় দিপ্র ভাটার মালিক আক্তারুল ইসলাম বলেন, ধুলোয় একটু সমস্যা হচ্ছে। রাস্তায় শুধু ভাটার না, কাঠবোঝাই ট্রাকও চলে। রাস্তার পিচ উঠে যাওয়াতে সমস্যা বেশি হচ্ছে। রাস্তা সংস্কার হলে ধুলোর সমস্যা থাকবে না। এসব বিষয়ে মণিরামপুর প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, বালিয়াডাঙা খানপুর কলেজের সামনের রাস্তাটি সংস্কারের জন্য কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি। অল্পদিনের মধ্যে টেন্ডার হবে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















