স্টাফ রিপোর্টার : সপ্তাহখানেক আগে বিয়ে করেছেন ফায়ারম্যান রবিউল ইসলাম (২৮)। মঙ্গলবার (২৫মে) বউভাত সেরে শ্বশুরবাড়িতে বউকে নিয়ে যাওয়ার কথা ছিল তার। এরই মধ্যে বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘনায় ডান পা ভেঙে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ঠাঁই হয়েছে রবিউলের। ছেলের সাথে আহত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা সেলিম গাজীও। সেলিম গাজী যশোর জেলার মণিরামপুর উপজেলার বাগডাঙা গ্রামের এতিম গাজীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, রবিউল ফায়ারম্যান হিসেবে রাঙামাটি এলাকায় কর্মরত। এক সপ্তাহ আগে উপজেলার ঘুঘুদহ গ্রামে তা বিয়ে হয়। মঙ্গলবার বউভাতের দিন ছিল। বউভাত সেরে নতুন শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। সেই উপলে সকালে বাবা সেলিম গাজীকে নিয়ে মণিরামপুরে বাজার করতে যান রবিউল। বাজার সেরে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাগডাঙা মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী করিমনের সাথে ধাক্কা লাগে তাদের। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাপ-ছেলে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন নাগ বলেন, রবিউলের ডান পায়ের কয়েক স্থানে হাড় ভেঙে গেছে। তার বাবারও ডান পায়ের মাংস ছিঁড়ে গেছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...














