ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে জোয়ারের পানিতে নদীর তীরবর্তী উপকূলীয় এলাকার প্রায় দেড় হাজার ঘের প্লাবিত হয়েছে। বুধবার দুপুরের দিকে শুরু হওয়া জোয়ারের পানি ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। এরপর ধীরে ধীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে তুমুল গতিতে ভিতরে পানি প্রবেশ করতে শুরু করে। সন্ধ্যার ভিতরে প্রায় দেড় হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। এছাড়া বাঁধ উপচে ও স্লুইচ গেট দিয়ে জোয়ারের পানি প্রব্শে করে উপজেলার মাগুরাখালি, শরাফপুর, শোভনা, সাহস, খর্ণিয়া, রুদাঘোরা ইউনিয়নের চিংড়ি ও মাছের ঘের তলিয়ে গেছে। এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ১৮০০হেক্টর আয়তনের ২৬৫০টি ঘের জোয়ারের পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১০কোটি টাকার য়তি হয়েছে বলে জানান তিনি। জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মোঃ আবু সাইদ বলেন, জেলার প্রধান নদ নদী গুলোতে জোয়ারের পাানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলার কিছু এলাকায় বাঁধ উপচে ও স্লুইচ গেট দিয়ে ভিতরে পানি প্রবেশের সংবাদ পেয়েছি। এতে মৎস্য ঘের তলিয়ে গেছে। একারণে জেলার কতগুলো মৎস্য ঘের ভেসে গেছে ও য়তি হয়েছে সে সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তাগনদের নির্দেশ দেয়া হয়েছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















