যশোরে মৎস্য শ্রমিকের মরদেহ উদ্ধার

0
427

স্টাফ রিপোর্টার : যশোর শহরের ৫ন ওয়ার্ডের সরকারি মৎস্য পোনা বিক্রয় কেন্দ্রের পাশে একটি হ্যাচারি থেকে রাব্বি নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়। রাব্বি মৎস্য ব্যবসায়ী রিপনের মৎস্য খামারে মৎস্য শ্রমিকের কাজ করতেন ।
যশোর চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান,‘রাব্বির মৃত্যুর কারণ আমরা এখনো জানতে পারিনি তবে কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে।’
রাব্বির মা জোবেদা বেগম জানান, বুধবার রাতে যশোর শহরতলীর পুলেরহাট মন্ডলগাতী বাড়ি থেকে রাতের খাওয়া শেষ করে নয়টার দিকে কর্মস্থলে ফিরে আসে রাব্বী। সকালে তার মৃত্যুর খবর পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here