নওয়াপাড়া অফিস: অভয়নগরে র্যাবের অভিযানে নওয়াপাড়া বাজারের সুপারি পট্টি থেকে ৫৬ লিটার দেশীয় মদ সহ এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। র্যাবের এক প্রেস বার্তায় জানা গেছে,র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজারস্থ সুপারি পট্টি জোয়ার্দ্দার বস্ত্রালয়ের পিছনে টিনশেড বিল্ডিং এর রুমের ভিতর হইতে অভিযান চালায়। এ সময়ে মাদক বিক্রি কালিন মোঃ বিল্লাল পাটোয়ারী (৪৫), পিতা-মৃত কালু পাটোয়ারী, সাং-গুয়োখোলা, থানা-অভয়নগর, জেলা-যশোর’কে চোলাই মদ- ৫৬ লিটার সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামী’কে অভয়নগর থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ২৪ (খ) ধারায় মামলা রুজু হয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














