পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় ইয়াস’ এ ১২০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল পাঁচ টায় দেলুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রীর মধ্য চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, সুপেয় পানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, কৃষকলীগ নেতা প্রভাষক মঈনুল ইসলাম, যুবনেতা এমএম আজিজুল হাকিম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেত্রী দীপ্তি রানী চক্রবর্তী, মহিলা ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, আওয়ামীলীগ নেতা দ্বিজেন্দ্র নাথ মন্ডল, রামচন্দ্র টিকাদার, নিরঞ্জন কুমার সরদার, কুমদ রঞ্জন রায়, দিবাকর মন্ডল, গৌতম মিস্ত্রী, সুব্রত কুমার রায়, বিশ্বজিৎ কুমার রায়, সুপদ কুমার রায়, মোঃ রায়হান পারভেজ রনি, শাহেন শাহ বাদশা।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















