স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কলোনীপাড়ায় কেরাম খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আক্তার হোসেন ওই এলাকার মৃত শওকত আলীর ছেলে। আসামিরা হলো, একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ইসতাক ওরফে ইসতিয়াক (২২), মৃত রফিউল্লাহর ছেলে আমিন (২১) এবং মুজিবর রহমানের ছেলে আল-আমিন (২৩)। এদের মধ্যে আল-আমিনকে আটক করেছে পুলিশ।আক্তারের শ্যালক শরিফ এজাহারে উল্লেখ করেছেন, তার ভগ্নিপতির সাথে আসামিদের বিরোধ ছিলো। ৫/৬ মাস আগে কেরাম খেলা নিয়ে বিরোধ তৈরি হয়। সেই থেকে আসামিরা তার ভগ্নিপতিকে ক্ষতি করার চেষ্টা করছিল। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আসামিরা আক্তারকে ডেকে নিয়ে বাড়ির পেছনের মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে মারপিট এবং ছুরিকাঘাতে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হুমকি দিয়ে চলে যায়। পরে আক্তারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানিয়েছেন, এই ঘটনায় মামলা হওয়ার পর আল-আমিন নামে এক আসামিকে আটক করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














