প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত ইকবল হোসেন

0
273

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ইকবল হোসেন (৪৫)। প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন এমন অভিযোগ তাঁর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের হরিণদীয়া বাজার পাড়ায়। প্রত্যক্ষদর্শী বাবু মিয়া জানান, ইকবল হোসেন হরিণদীয়া বাজার পাড়ার মৃত হায়াত আলীর ছেলে। জানতে পারলাম ওই গ্রামের মতিয়ার ও তাঁর দুই ছেলে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। তবে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার সহকারি পুলিশ পরিদর্শক মান্নান হোসেন জানান, রাতে লক্ষিপুর ক্যাম্প থেকে ফিরছিলাম। হঠাৎ চোখে পড়ে রাস্তার উপর জটলা। কাছে গিয়ে শুনতে পারলাম এ ঘটনা। ওই সময় তাদের বাড়িতে যায়। তবে বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে ইকবল হোসেনকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর পরিবার। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে যশোর হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসক রমিজ উদ্দিন তপু জানান, তার মাথায় ও গলায় আঘাত ছিল। যা বেশ গভীর। প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে তাদের বলা হয়েছে মামলা দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here