বেনাপোল প্রতিনিধি ঃ বিভিন্ন মেয়াদে জেল খেটে ভারত থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ফিরে এসেছে ১ জন তরুনী ও দুইজন পুরুষ। রোববার (৬ জুন) বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। এরা প্রত্যেকে ২ থেকে আড়াই বছর জেল খেটেছে। ফেরত আসারা হলোঃ- ফরিদপুর জেলার সদরপুর থানার জরিপডাংগী গ্রামের জয়নাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২৬) ব্রাম্মনবাড়িয়া জেলার বানচারামপুর থানার গংগানগর গ্রামের শহিদ মিয়ার ছেলে এলাহী মিয়া (৫৫) খুলনা জেলার দিঘলিয়া থানার পারহাজী গ্রামের দিন আলী মোল্যার মেয়ে তাছলিমা আক্তার (২১)। ফেরত আসা এলাহী মিয়া বলেন, অভাব অনটনের সংসারে দেশে কাজ না পেয়ে দালালদের মাধ্যেমে ভারত যাই। এরপর রাজস্থানে রাজমিস্ত্রির কাজ করার সময় সেখানকার পুলিশ আটক করে জেলে পাঠায়। এরপর ২ বছর জেল খাটার পর আরোয়া ডিটেক্টর নামে একটি শেল্টার হোমে ৬ মাস থাকার পর আজ দেশে ফিরি। তাছলিমা জানায় তার বোন দীর্ঘ দিন ভারত থাকে। তার মাধ্যেমে সে চোরাইপথে ভারত যায়। এরপর সেখানে গেলে পুলিশের কাছে ধরা পড়ে জেল খাটতে হয়। বেনাপোল ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ভালো কাজের আসায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারত পাড়ি জমায় দালালদের মাধ্যেমে। এরপর সেখানে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে জেল খানায় যায়। সেখান থেকে একটি শেল্টার হোমের মাধ্যেমে দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল বলেন ফেরত আসাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর যদি কোন এনজিও সংস্থা গ্রহন করে তাহলে তাদের হাতে তুলে দেওয়া হবে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















