লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশ অমান্য করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামে নবগঙ্গা নদী খননের কাজ করে বিল তুলে নিলেন বিএনপিপন্থি ঠিকাদার বশির উদ্দীন। এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭/৮মাস আগে নদী খনন শুরু হলে এলাকার তিগ্রস্থ লোকজন হাইকোর্টে নদী খনন বন্ধ করার জন্য রিট আবেদন করেন। যার নং-৯৯৪৭/২০২০। ওই আবেদনের প্রেেিত চলতি বছর ২১ জানুয়ারি হাইকোর্ট ছয় মাসের স্থগিতাদেশ জারি করেন। তিগ্রস্থ ফারুক মুন্সি, আব্দুর রউফ, অহেদুজ্জামান সহ আরো অনেকে বলেন, ১২০ নং দিঘলিয়া মৌজার তফশীলে বর্ণিত জমির উপর মহামান্য আদালত ছয় মাসের স্থগিত আদেশ জারি করেন। সাবেক দাগ ৫০৬৪, ৫০৬৫, হাল দাগ ৭৫৫৪ জমি ৪১শতক। সাবেক ৫০৫৭, ৫০৫৮, হাল ৭৪৯২,৭৪৯৩, সাবেক ৫০৭৩, ৫১৮৮ হাল ৭৫৬৫ জমি ১একর ৪৪ শতক, সাবেক ৩৩২৫,হাল ৭৪৮৫ জমি ৪২ শতক, সাবেক ৩৩২৫,হাল ৭৪৯২,জমি ৩৬শতক, ৩৩২৫,হাল ৭৫০১জমি ৯৫শতক, সাবেক ৩৩২৫, হাল ৭৫৬১ জমি ১.৪৪ শতক মোট জমি ৫একর ২৬ শতক। হাইকোর্টের আদেশের প্রতি এলাকাবাসী শ্রদ্ধাশীল হলেও বিএনপিপন্থি ঠিকাদার বশির উদ্দীন আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নদী খনন করে তার বিল তুলে নিয়েছেন। আদালতে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ঠিকাদার বশির উদ্দীন রাতের অন্ধকারে তার লোকজন দিয়ে নদী খনন করলেন। এ ব্যাপারে ঠিকাদার বসির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলবো। পানি উন্নয়ন বোর্ড নড়াইলের সহকারী ইঞ্জিনিয়ার রতিন্দ্রনাথ বাড়ও বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারাবো না। পানি উন্নয়ন বোডের্র নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেনের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















