কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনি কাশিমনগর এলাকার পেশাদার চোর আবু সাঈদ (২৫) কে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়ায়, ঘটনারদিন বুধবার প্রতিদিনের ন্যায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম পেট্রোল ডিউটিতে ছিলেন। এসময় রাত্র আনুমানিক ৩.৩০ মিনিটের দিকে কাশিমনগর বাজারস্থ এলাকায় আবু সাঈদের রাত্রিকালীন অবাধে চলাফেরার বিষয়ে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে। পরবর্তীতে খোঁজ খবর অন্তে আবু সাঈদ অত্র পাইকগাছা উপজেলার একজন পেশাদার চোর বলে জানাগেছে। সে উপজেলার কাশিমনগর এলাকার মনতাজ মোড়লের পুত্র। এ ব্যাপারে থানা পুলিশের ইনচার্জ ওসি এজাজ শফী জানান, আমাদের পুলিশের হাতে আটক আবু সাঈদ একজন পেশাদার চোর। বিগতদিনে তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি চুরির প্রস্তুতি মামলা হয়েছে। এমনকি তার চুরির পরিকল্পনা স্বীকারোক্তি আদায়ের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আটকের সময় তার কাছ থেকে চুরির আলামত জব্দ করা হয়েছে। এমনকি তার উপজেলা ওয়ারী চুরির পদচারণা রয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















