স্টাফ রিপোর্টার : সাতীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার হয়েছে ছিনতাইকৃত টিভিএস মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা হয়েছে। থানা সুত্রে জানাগেছে, বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৯ টায় কালিগঞ্জ থানা এলাকার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সার্জিক্যাল কিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ থেকে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আশিককে মারাত্মক যখম করে মটর সাইকেল নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীচক্র। পরে ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন আশিক এর পরিবার ও কালিগঞ্জের সার্জিক্যাল কিনিকের মালিকপ। অতিদ্রুত সময়ের মধ্যে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র নির্দেশে থানার সেকেন্ড অফিসার তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই শিহাবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় গ্রাম পুলিশ পৃথক দুটি দলে অভিযান চালিয়ে কামারগাঁতি এলাকার রাজু শেখের বাগান থেকে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র আলাউদ্দীন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের পুত্র মারুফ হোসেন (২৬) কে আটক করতে সম হন। এসময় তাদের স্বীকারোক্তিতে মটর সাইকেলটি উদ্ধার করেন। এঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) কালিগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়েছে, মামলা নম্বর ১০। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং ছিনতাইয়ের ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















