কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ। গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, তৌহিদ রানা, মুন্সী রাকিবুল ইসলাম। এ সময় অতিথিগণ গ্রীন ম্যান সংগঠনের জন্য শুভ কামনা জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তালা উপজেলায় “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই স্লোগানকে সামনে রেখে নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীন ম্যান সংগঠন। গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, করোনা পরিস্থিতির কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো চার শতাধিক বৃক্ষ রোপণ, বাড়ির উঠানে সবজির বাগান সৃষ্টিতে শাক-সবজির বীজ বিতরণ, তালা উপজেলা চত্ত্বর ও ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষায়নের আওতায় আনা, সংগঠনের ফেইসবুক গ্রুপে অনলাইন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা প্রভৃতি।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














