স্টাফ রিপোর্টার : মনিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামে একটি পরিবারের বসতভিটার সীমানা বেড়া ভেঙ্গে ও ফলাদি গাছ কেটে জোরপূর্বক রাস্তা তৈরি করার চেষ্টা করছে প্রতিবেশী অপর একটি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তা তৈরি কাজ বন্ধ করে দিয়েছে। জানা যায় পাড়দিয়া গ্রামের জাহাবখস দফাদার ১৯৬৫ সালে একই গ্রামের কোমেজ দফারের নিকট হতে পাড়দিয়া মৌজার, ২৭ নং খতিয়ানের, সাবেক ১২৮৯ দাগের ৪ শতক জমি ক্রয় করে। ঐ জমি ৯০ এর ফাইনাল রেকর্ড জাহাবখসের নামে। সেই থেকে জাহাবখসের ৩ ছেলে ঐ জমিসহ প্রায় ৪৬ শতক জমির উপর বসত ঘর ও গোয়ালঘর তৈরী করে বসবাস করে আসছে। বসত বাড়ির পূর্ব পাশে কিছু জমির উপর বড় বড় ফলাদী গাছ রয়েছে যা টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। অথচ গত ৮ জুন সকালে ঐ বেড়া ভেঙ্গে ও বিভিন্ন প্রকার বড় বড় ফলাদী গাছ কেটে প্রতিবেশি ছলেমান দফাদারের ছেলে আহাদ আলী গংরা রাস্তা তৈরী করার চেষ্টা করছিল। বাঁধা দিতে গেলে মৃত জাহাবখসর কন্যা দিলারা জাহান ইতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিটে উদ্ধক্ত হয়। এ ঘটনায় মৃত জাহাবখস পুতা ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে ছলেমানের ছেলে আহাদ আলীসহ ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। থানার এস আই আবু শাহিন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানিয়েছে। এ বিষয়ে মৃত জাহাবখসের ছেলে সরকারী চাকুরী জীবি আবুল কালাম আজাদ ও মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী আবুল হোসেন বলেন, আমার পিতা ৫৫ বছর আগে জমি কিনেছে। আর সেই থেকে আমরা ঐ জমিতে বসবাস করে আসছি। অথচ তারা এখন ঐ জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, প্রতিবেশি ঐ পরিবারসহ ৭ টি পরিবারের যাতায়াতের জন্য আমাদের বসতবাড়ির পূর্ব পাশ দিয়ে আমাদের জমির উপর দিয়ে রাস্তা দিয়েছি। অথচ ঐ ৭ পরিবারের মধ্য থেকে শুধু মাত্র একটি পরিবার আমাদের হয়রানী ও তি করার জন্য এই কাজটি করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার প্রার্থনা করছি।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














