নওয়াপাড়া অফিস : অভয়নগরে করেনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে আরো তিন জন মারা গেছেন। এরা হলেন উপজেলার কোটা গ্রামের সাহিদুলের স্ত্রী মারুফা বেগম(৪০) দক্ষিণ ধূলগ্রামের আদিত্য দত্তের ছেলে বিষ্ণ পদ দত্ত(৬৮) ও সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন (৬০)। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মারুফা বেগম করোনায় আক্রান্ত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবন্নতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার বিকালে চিকিৎসারত অবস্থায় তার হয়। ওই দিন রাতে পরিবারের ৫/ ৬ মিলে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। আজ বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন দক্ষিণ ধূলগ্রামের বাসিন্দা বিষ্ণপদ দত্ত। তাকে দাফন করতে গ্রামের কেউ এগিয়ে আসেনি। পরিবারের লোক অন্য গ্রামে এনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলার সিদ্দিপাশা গ্রামের মকবুল হোসেন নামে আরো এক ব্যক্তি বুধবার সকালে করোনায় মারা গেছেন। নমুনা পরীক্ষায় এরা সকলেই করেনা পজেটিভ ছিলো। এ নিয়ে অভয়নগরে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ২৩ জনে। এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় বুধবার আরো ২১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। বর্তমানে এ উপজেলায় ১২৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন বাকিরা বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। সব মিলে এ পর্যন্ত এখানে ৭৭০ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদিকে করোনা রোগী ক্রমাগত বেড়ে যাওয়ায় নওয়াপাড়া পৌরসভায় চলমান কঠোর লক ডাউনের সময় আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে আগামী ২৩ জুন পর্যন্ত চলবে এ কঠোরতা।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














